গাজীপুরে নতুন ৮৮ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫২৩
আপডেট: July 1, 2020
ফেইসবুক শেয়ার করুন
গাজীপুরে নতুন ৮৮ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫২৩
আপডেট:
Photo Card
Preview
গাজীপুরে নতুন ৮৮ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫২৩
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ৩৭০ জনের নমুনায় আরো ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৫২৩ জনে। এরমধ্যে নতুন করে ৪৬ জন সুস্থসহ ১০২৫ জন সুস্থ হয়েছেন এবং গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যুসহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে। সুস্থদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার লোক রয়েছেন। তারা এখন স্বাভাবিক জীবনযাপন করছেন। বুধবার বিকেলে জেলা সিভিল সার্জন মো. খায়রুজ্জামা এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন ৮৮ জনের করোনা শনাক্তসহ এ পযর্ন্ত ৩ হাজার ৫২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গাজীপুরে ২৪ হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষা শেষে ৩ হাজার ৫২৩ জনের নমুনায়...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ৩৭০ জনের নমুনায় আরো ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৫২৩ জনে।
এরমধ্যে নতুন করে ৪৬ জন সুস্থসহ ১০২৫ জন সুস্থ হয়েছেন এবং গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যুসহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে। সুস্থদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার লোক রয়েছেন। তারা এখন স্বাভাবিক জীবনযাপন করছেন।
বুধবার বিকেলে জেলা সিভিল সার্জন মো. খায়রুজ্জামা এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন ৮৮ জনের করোনা শনাক্তসহ এ পযর্ন্ত ৩ হাজার ৫২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গাজীপুরে ২৪ হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষা শেষে ৩ হাজার ৫২৩ জনের নমুনায় করোনা ধরা পড়ে।
নতুন আক্রান্তরা হলেন, কালীগঞ্জে উপজেলায় ২০ জন, কালিয়াকৈর উপজেলায় ৫ জন, গাজীপুর সদর ও মহানগরের ৩১ জন, শ্রীপুরে ২১ জন এবং কাপাসিয়ায় ১১ জন। গাজীপুর সদর ও মহানগরের ৩১ জন নতুনসহ মোট আক্রান্ত রয়েছেন ২১২১ জন।