শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

গাজীপুরে ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, মাদরাসা ছাত্র আটক

আপডেট: April 13, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে গাজীপুরের শ্রীপুরে ইয়াছিন আকরাম আরাফাত (২০) নামের এক মাদরাসা ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তার নিজ বাড়ি পৌর এলাকার চন্নাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইয়াছিন আকরাম ওই এলাকার আব্দুল আলীর ছেলে।এর আগে গত ৯ এপ্রিল ইয়াছিন আকরাম আরাফাতকে আসামি করে মামলা দায়ের করেন নাজিম উদ্দিন নামের স্থানীয় আওয়ামী লীগের এক কর্মী।মামলার বাদী নাজিম উদ্দিন বলেন, রাজধানী ঢাকার একটি মাদরাসার ছাত্র ইয়াছিন আকরাম আরাফাত। তিনি তার ফেসবুক আইডি ব্যবহার ‘ইসলামের সৈনিক’ নামের একটি গ্রুপে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নানা ধরনের কটূক্তি করেন। তাকে একাধিকবার নিষেধ করা হলেও কথা শোনেননি। পরে থানায় মামলা দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার বলেন, ইয়াছিন আকরাম আরাফাতের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করে থানায় আনা হয়। পরে তাকে গাজীপুর আদালতে হস্তান্তর করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network