শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিদের বিক্ষোভ

আপডেট: March 20, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন চাওয়ায় মালিকপক্ষ ও পুলিশি হামলার প্রতিবাদ ও কারখানা খোলার দাবিতে সিজন্স ড্রেসেস লিমিটেডের হাজারো শ্রমিক কল কলকারখানা অধিদপ্তরের সামনে বিক্ষোভ করছে। বুধবার (২০ মার্চ) সকাল ১০টায় টঙ্গী কলকারখানা অধিদপ্তরের সামনে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন কালের কণ্ঠকে জানান, সিজন্স কারখানা কর্তৃপক্ষ গতকাল কিছু টাকা পরিশোধ করলেও পুরো টাকা পরিশোধ করতে পারেনি। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে মালিক ও পুলিশের কিছুটা ধাক্কাধাক্কি হয়েছে।

তবে শ্রমিকদের সঙ্গে পুলিশের মারামারির কোনো ঘটনা ঘটেনি। শ্রমিকরা পুলিশের ওপর হামলা বা মারধর করেনি।
কারখানা শ্রমিকরা বলেন, গতকাল মঙ্গলবার রাত সাতটার দিকে কারখানা ছুটির আগে আমাদের বেতন পরিশোধ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মালিকপক্ষ ও পুলিশ আমাদের পিটিয়ে কারখানা থেকে বের করে দেয়।

আমরা বাসায় চলে আসি। আজ সকালে কারখানায় গিয়ে দেখতে পাই কারখানা বন্ধের নোটিশ টানানো রয়েছে। পরে আমরা সবাই কলকারখানা অধিদপ্তরের সামনে চলে আসছি। এখনো কল কারখানা অধিদপ্তরের কেউ আমাদের সঙ্গে কথা বলেনি।

তারা আরো বলেন, আমাদের কেউ এক মাসের আবার কারো দুই মাসের বেতন বকেয়া রয়েছে। কারও কেউ তিন মাসের বেতন বকেয়া রয়েছে। সামনে ঈদ আমাদের বেতন পরিশোধ না করলে চলার কোনো উপায় নেই। বাড়ির মালিক বাসা ভাড়ার জন্য চাপ দিচ্ছে।সিজন ড্রেসেস লিমিটেডের ফোন নম্বারে কল করা হলেন কেউ ফোন রিসিভ করেননি। তবে কারখানার সামনে বন্ধের নোটিশে লেখা আছে, গতকাল মঙ্গলবার একদল শ্রমিক কারখানার ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ভাঙচুর করে ও পুলিশের গায়ে হাত তোলে। এমন প্রতিকূল অবস্থায় প্রতিষ্ঠান খোলা রাখা সম্ভব নয় বলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network