গাজীপুরে ভাগ্নিকে যৌন হয়রানির অভিযোগে মামা আটক

আপডেট: December 25, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুরে সাড়ে পাঁচ বছরের ভাগ্নিকে যৌন হয়রানির অভিযোগে তার এক মামাকে (১৬) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।  ভিকটিম শিশুর বাবা জানান, গাজীপুর মহানগরের পূবাইল থানার উজিরপুরা ফেরিঘাট এলাকায় সাড়ে ৫ বছরের শিশু সন্তানকে (ভিকটিমকে) নিয়ে তার বাবা-মা শিশুটির নানার বাড়ি থাকেন। গত কয়েকদিন ধরে শিশুটিকে তার আপন মামা যৌন হয়রানি করে আসছিল। বিষয়টি স্বজনদের জানানো হলে কেউ গুরুত্ব দেয়নি।

গত ৬ ডিসেম্বর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। অবস্থার উন্নতি না হওয়ায় শিশুটিকে ১৩ ডিসেম্বর ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর যৌন হয়রানির বিষয়ে সত্যতা পাওয়া যায়। এ ব্যাপারে বৃহস্পতিবার থানায় অভিযোগ করা হলে পুলিশ ভিকটিমের মামাকে আটক করে।জিএমপি’র পূবাইল থানার ওসি নাজমুল হক ভুইয়া জানান, শিশুটির বাবা-মা ও অভিযুক্ত মামাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটিকে যৌন হয়রানি করা হয়েছে বলে তার বাবা দাবি করলেও শিশুটির মা তা অস্বীকার করেছেন। শিশুটির মা জানান, পারিবারিক কলহের জেরে শিশুটির নেশাগ্রস্ত বাবা এ মিথ্যা অভিযোগ করছেন। তবে এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।জিএমপি’র উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) ইলতুৎ মিশসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network