আপডেট: June 23, 2020
গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি বাজার এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাহাঙ্গীর হোসেন পিংকু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি, এক হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
নিহত জাহাঙ্গীর হোসেন পিংকু চাঁদপুরের গোসাইর চর গ্রামের আবু জাফরের ছেলে। তিনি ঢাকার বনানীর সাততলা বস্তি এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ১১ রাউন্ড গুলি ও এক হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর হোসেন পিংকুর বিরুদ্ধে গুলশান, বনানীসহ বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদক আইনে ১৪টি মামলা রয়েছে।

