গাজীপুরে ২৪ ঘন্টায় আরও ৯২ জন করোনায় আক্রান্ত
গাজীপুরে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আরো ৯২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে গাজীপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৩২৫ জনে। মারা গেছেন ২৫ জনে। সোমবার বিকেলে গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেছেন, একদিনে নতুন ৩৯৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে পরীক্ষায় ৯২ জনের নমুনায় পজেটিভ হয়েছে। আক্রান্তরা হলেন গাজীপুর উপজেলায় ৭৬ জন, কালিয়াকৈর উপজেলায় ৯ জন, কালীগঞ্জ উপজেলায় ৪ জন কাপাসিয়া উপজেলায় ৩ জন।