শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

গার্মেন্টস শ্রমিকদের এপ্রিল মাসের পুরো বেতন ও বোনাস পরিশোধের দাবি

আপডেট: April 15, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: অর্ধেক নয়, ২০ রমজানের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের এপ্রিল মাসের পুরো বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। শুক্রবার (১৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি সভাপ্রধান তাসলিমা আকতার বলেন, সরকার ও গার্মেন্টস মালিকরা একযোগে শ্রমিকদের ওপর চড়াও হয়েছে। এপ্রিল মাসের ১৫ দিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। মালিকেরা রেকর্ডসংখ্যক অর্ডার পাচ্ছেন, কিন্তু শ্রমিকদের পেটে ভাত নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে৷

তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতরের আগেই তৈরি পোশাকসহ প্রতিটি কারখানার শ্রমিকদের ঈদ বোনাস এবং এপ্রিল মাসের ১৫ দিনের বেতন দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। গত ১১ এপ্রিল সরকার, মালিক ও শ্রমিক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৭১তম সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এই নির্দেশনা দেন। এর মাধ্যমে শ্রমিকদের বেতন-বোনাস থেকে বঞ্চিত করার অপচেষ্টা চলছে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য বাবুল হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network