১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

গায়ে হাত তোলেননি, উল্টো পরিচ্ছন্নতাকর্মীই চোখ রাঙিয়েছেন: সাব্বির

আপডেট: জুন ১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন ক্রিকেটার সাব্বির রহমান। রোববার তার বিরুদ্ধে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী পেটানোর খবর ভাইরাল হয়। তবে বাস্তবে এমন কিছু হয়নি বলে দাবি করেছেন সাব্বির। উল্টো পরিচ্ছন্নতাকর্মীর চোখ রাঙানি খেয়েছেন বলে জানিয়েছেন তিনি।
রোববার রাতেই এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সাব্বির ঘটনার বিস্তারিত জানান। তিনি বলেন, ‘এটা একটা সামান্য ঘটনা অথচ খুব বাজেভাবে উপস্থাপন করা হয়েছে! বাসার সামনে ময়লার গাড়ি ছিল। আমি বারবার হর্ন দিচ্ছিলাম কিন্তু উনি গাড়ি সরাচ্ছিল না। তাই আমি স্বাভাবিকভাবেই ডেকে গাড়ি সরাতে বলেছি।’
 
তিনি যোগ করেন, ‘উনাকে ডেকে বলি যে আমি বাসায় ঢুকবো। কিন্তু সে কোনো গুরুত্ব না দিয়ে উল্টো গল্প করছিল। এরপর আমি জিজ্ঞেস করি আপনি যে এভাবে পথ আটকিয়ে দাঁড়িয়ে আছেন, কেউ অসুস্থ হলে বা মারা গেলে তখন কি হবে? সে আমাকে ঝারি দিয়ে বলে, মারা যাবে কেন? এতোটুকুই। গায়ে হাত দেয়ার তো প্রশ্নই উঠে না। উল্টো উনার চোখ রাঙানি খেতে হয়েছে।’
 
এর আগে রোববার বিকেল ৫টায় রাজশাহীর বেলদার পাড় এলাকায় পরিচ্ছন্নতাকর্মীর গায়ে হাত তুলেছেন বলে ঘটনা চাউর হয়। এ ব্যাপায়ে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, ‘ছোট মানুষ তো, দু’একটা চড়-থাপ্পড় মেরেছে বলে শুনেছি। আমাদের টহল পুলিশ গিয়ে তাকে থামিয়েছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিষয়টি মীমাংসা করে দিতে চেয়েছেন। তবে সেই পরিচ্ছন্নতা কর্মী কোনো অভিযোগ করেননি।’
 
ঘটনাটি ভুলভাবে উপস্থাপন হওয়ায় আক্ষেপ করে সাব্বির বলেন, ‘ওখানে শুধু তর্কাতর্কি হয়েছে। আমি গায়ে হাত তুলিনি। এর আগে আমার ভুলে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। সেসব শুধরে নিয়ে আমি নতুন করে নিজেকে তৈরি করেছি। এখন প্রতিটা কদম বুঝে শুনে ফেলি। তবুও আমার বিরুদ্ধে একটা ভুল তথ্য ছড়ানো হলো। একবার ভুল করলে কি একটা মানুষ সব সময়ই ভুল করে?’
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network