শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, যুবক গ্রেফতার

আপডেট: April 9, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ ফেসবুকে সরকার দলীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিকৃত ছবি ও অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগে মতলব দক্ষিণ উপজেলায় মো. তাজুল ইসলাম (৪২) নামে এক যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলায় তাজুলকে বুধবার রাতে গ্রেফতার দেখানো হয়েছে।

তাজুল পৌরসভার দক্ষিণ দিঘলদী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ জানান, তাজুল ফেসবুকে নিজস্ব পেজে  সরকার দলীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত করে এবং অশ্লীল ছবি পোস্ট করে। বিষয়টি স্থানীয়ভাবে র‌্যাব-১১ কে জানানো হয়।  মঙ্গলবার রাতে র‌্যাব-১১ এর একটি দল দক্ষিণ দিঘলদী গ্রামের জান্নাতি ট্রেডার্সের কাছ থেকে তাজুলকে আটক করে কুমিল্লা র‌্যাব কার্যালয়ে  নিয়ে যায়। বুধবার সন্ধ্যায় তাকে মতলব দক্ষিণ থানায় হস্তান্তর করে র‌্যাব।

তিনি জানান, র‌্যাব-১১ এর ডিএডি মোতালেব আলী বাদী হয়ে তাজুল ইসলামের বিরুদ্ধে বুধবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্ণোগ্রাফি আইনে মামলা করেছেন। মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network