গোপালগঞ্জে এনসিপির গাড়ি বহরে হামলার প্রতিবাদে চরফ্যাসনে বিক্ষোভ

আপডেট: July 16, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রার গাড়ি বহরে ও সমাবেশে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার প্রতিবাদে চরফ্যাসনে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা।
বুধবার (১৬ জুলাই) রাত ৮ টায় ফ্যাসন স্কয়ারে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভোলা জেলার যুগ্ম সমন্বয়কারী আমজাদ হাবিব । আরো বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক ও চট্রগ্রাম মহানগর এনসিপির সংগঠক আজগর আলী আশিক, এনসিপি ভোলা জেলা সদস্য ও উপজেলা যুগ্ম সমন্বয়কারী শফিউল্লাহ শফি।
আরো উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী বেল্লাল হোসেন জুয়েল, এনসিপির জেলা শ্রমিক উইং এর প্রধান সমন্বয় হাফেজ মোঃ শাহাবুদ্দিন প্রমুখ। বক্তারা গোপালগঞ্জে এনসিপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের উপর হামলায় জড়িত নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্যাডারদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network