শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

গৌরনদীতে অগ্নিকাণ্ডে তিন দোকান ভস্মীভূত

আপডেট: November 3, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের গৌরনদীতে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত হয়েছে। শনিবার (৩ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, টিএন্ডটি মোড়ের ব্যবসায়ী জাকির হোসেনের পারটেক্সের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

মূহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পরলে ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পারটেক্সের দোকানসহ পার্স ব্যবসায়ী সাকিল হাওলাদার ও মুদি ব্যবসায়ী আবুল শরীফের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে তিন ব্যবসায়ীর কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ব্যবসায়ীদের এক কোটি টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network