গৌরনদীতে আগুনে পুড়লো ৪ ব্যবসা প্রতিষ্ঠান

আপডেট: December 23, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া বাজারে আগুন লেগে চারটি ব্যাবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এর ফলে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, নলচিড়া বাজারে কাজী মিজান তেল স্টোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান আগুনে কাজী মিজানের জ্বালানি তেলের দোকান, খালিদ ষ্টোর, মায়ের দোয়া থাই অ্যান্ড অ্যালুমিনিয়াম সম্পূর্ন ও একটি মুদির দোকান আংশিক পুড়ে গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network