গৌরনদীতে বাসচাপায় বৃদ্ধা নিহত

আপডেট: January 17, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের গৌরনদীতে বাসচাপায় বেবি খানম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার কটকস্থল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত বৃদ্ধা উপজেলার তাঁরাকূপি গ্রামের মৃত করম আলী শাহর স্ত্রী। গৌরনদী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, বরিশাল-ঢাকা মহাসড়কের কটকস্থল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন এক বৃদ্ধা।

এ সময় দ্রুতগতির সেভেন স্টার পরিবহনের বাস বৃদ্ধাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ওসি আরও জানান, বাসটি বরিশালের উদ্দেশ্যে গিয়েছে। বাসটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network