শিরোনাম
নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭

গৌরনদীতে বিষাক্ত সাপের কামড়ে সাপুরের মৃত্যু

আপডেট: May 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

শামীম মীর, গৌরনদী: সাপ ধরা ছিল তার নেশা সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে রেজাউল করিম (৩০) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। নিহত রেজাউল বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা গ্রামের মৃত নুর ইসলাম হাওলাদারের পুত্র।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে উপজেলার আধুনা গ্রামে সহকর্মী আল আমিন কে নিয়ে সাপ ধরতে যায় সাপুড়ে রেজাউল। ওই গ্রাম থেকে দুইটি বিষাক্ত সাপ ধরেন সাপুড়ে রেজাউল। এরমধ্যে একটি সাপ সহকর্মী আল আমিনের কাছে দিয়ে আরেকটি নিজের কাছে রাখেন। এসময় নিজের কাছে রাখা বিষাক্ত সাপ রেজাউলকে কামড় দেয়। সাপুরের পরিবারের সদস্যরা জানান, রেজাউলকে সাপে কামড় দেয়ার পরপরই চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে (শেবাচিম) সাপের কামড়ের কোন চিকিৎসা না পেয়ে জেনারেল হাসপাতালে যাওয়ার পথে তার (রেজাউল) মৃত্যু হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network