১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

গৌরনদীতে ভাড়া মওকুব করে দৃষ্টান্ত স্থাপন

আপডেট: এপ্রিল ১৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

শামীম মীর গৌরনদী।।   করোনার কারনে ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান ও আটটি ভাড়াটিয়া বাসায় এপ্রিল মাসের এক লাখ নয় হাজার টাকা ভাড়া মওকুবের ঘোষণা দিয়ে মহানুভতার বিড়ল দৃষ্টান্ত স্থাপন করেছেন জেলার গৌরনদী পৌর সদরের ঐতিহ্যবাহী মৃধা পরিবার।

পহেলা বৈশাখের দিন (মঙ্গলবার) সকালে ভাড়া মওকুবের ঘোষণা করেছেন ওই পরিবারের সন্তান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা। তিনি জানান, গৌরনদী বন্দরের মৃধা মার্কেটের ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির আটটি ভাড়াটিয়াদের কাছ থেকে তারা প্রতিমাসে এক লাখ নয় হাজার টাকা ভাড়া পেয়ে থাকেন।

ওই টাকা দিয়েই তিনিসহ তাদের অন্যান্য ওয়ারিশদের মাসিক সংসার খরচ চলে। তিনি আরও জানান, চলমান করোনা ভাইরাসের কারণে ব্যবসায়ীদের বিকিকিনিতে মন্দা চলছে। তারই সাথে বাসার ভাড়াটিয়ারাও ঘর বন্দি হয়ে পরেছে। এ অবস্থায় পরিবারের সকলের সিদ্ধান্ত মোতাবেক এপ্রিল মাসের ১৮টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও আটটি ভাড়াটিয়া বাসার এক লাখ নয় হাজার টাকার ভাড়া মওকুব করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, দেশের এই ক্লান্তি লগ্নে ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধাসহ তার পরিবারের এ সিদ্ধান্ত সত্যি প্রশংসার দাবি রাখে। মৃধা পরিবারের মতো উপজেলার সকল মালিকপক্ষরা করোনার কারণে ভাড়াটিয়াদের কথা বিবেচনা করে এ মহতি উদ্যোগ গ্রহণ করবেন বলেও আমি আশা করছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network