শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

গৌরনদীতে সরকারী চাল বিতরণ অনিয়মের অভিযোগে এক ইউপি সদস্যকে অর্থদন্ড

আপডেট: April 15, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী প্রতিনিধি।। উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি মধ্যদিয়ে বুধবার সকালে বরিশালের গৌরনদীকে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি মূল্যের চাল কার্ডধারীদের মাঝে বিতরণ করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার খাঞ্জাপুর, বার্থী, চাঁদশী, মাহিলাড়া, নলচিড়া ও সরিকল ইউনিয়নের বিভিন্নস্থানে ডিলারদের মাধ্যমে চাল বিতরণ কার্যক্রমের কঠোরভাবে পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজীন।

পরিদর্শন শেষে উপজেলা সহকারী কমিশনার ফারিহা তানজীন জানান, খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরণ কার্যক্রমের অনিয়ম রুখতে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়নের চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। খাঞ্জাপুর ইউনিয়নের সংরক্ষিত ৩ নং ওয়ার্ডের সদস্য হেলেনা বেগমকে সরকারী আইন অমান্য করে একজনের কার্ড আরেকজনকে দেয়ায় তাকে দুইশ’ টাকা জরিমানা করে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। তিনি আরও জানান, করোনা ভাইরাস আতংকের মধ্যেও এক নারী মাদারীপুর থেকে গৌরনদীতে বাবার বাড়ি বেড়াতে আসার চেষ্টা করলে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network