শিরোনাম
বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন রাঙ্গাবালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, এলাকায় কৌতূহল মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা বরগুনায় নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট

গৌরনদীতে স্কুলছাত্রের রগ কর্তনের ঘটনায় গ্রেফতার ২

আপডেট: February 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে রাসিক হাওলাদার (১৬) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে মারাত্মক জখম করার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মেয়ে সহপাঠীকে সঙ্গে নিয়ে বেড়াতে আসার ঘটনা কেন্দ্র করে পাশের বাসার মাদকসেবী রফিক সরদার (২৫) ৩-৪ জনের সহযোগিতায় আনোয়ার হোসেনের বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে রাসিককে বঁটি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।

এতে তার বাম হাতের রগ, হাড় ও চারটি আঙুলের অধিকাংশ কেটে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতালে ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, এ ব্যাপারে ওই ছাত্রের মামা আকবর হাওলাদার বাদী হয়ে অভিযুক্ত তিনজনের নাম উল্লেখসহ চারজনকে আসামি করে শুক্রবার সকালে গৌরনদী থানায় একটি মামলা করেছেন।

আসামিরা হলেন– রফিক সরদার, তার মা রানু বেগম, ভগ্নিপতি শাখাওয়াত হোসেন কামরুল। মামলার পর থানা পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামির মা রানু বেগম ও শাখাওয়াত হোসেন কামরুলকে গ্রেফতার করেছে।তাদের দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তৌহিদুজ্জামান জানান, প্রধান আসামি রফিক সরদারের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network