গৌরনদীতে ১৫ ফুট লম্বা গাঁজা গাছ উদ্ধার\ চাষী গ্রেফতার

আপডেট: September 9, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ।।  জেলার গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামের একটি বাগান থেকে ১৫ ফুট লম্বা একটি গাঁজাসহ চাষীকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়ে।

মামলার বাদী গৌরনদী মডেল থানার এসআই খায়রুল হাসান জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শরিফুল ইসলাম ও এএসআই সোরহাব হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সরিকল ইউনিয়নের শাহাজিরা গ্রামের জামাল বয়াতীর বসতবাড়ির পাশে একটি বাগান থেকে ১৫ ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।

এসময় গাঁজা চাষী জামাল বয়াতী (৪০) গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, এঘটনায় বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network