গৌরনদীতে ২শ পরিবারকে এক মাসের খাদ্য সহায়তা প্রদান

আপডেট: August 26, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

গৌরনদী প্রতিনিধি।। বরিশালের গৌরনদী উপজেলার সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বুধবার সকালে গৌরনদীর করোনায় কর্মহীন ও বনার্ত অসহায় দুই শত হতদরিদ্র পরিবারকে এক মাসের খাদ্য সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিটি দূর্গত পরিবারকে ২৫ কেজির এক বস্তা চাল, মুশুরীর ডাল ২ কেজি, সয়াবীন ২ লিটার, আলু ৩ কেজি, পিয়াজ ২ কেজি, লবন ১কেজি ও দুটি লাক্স সাবান প্রদান করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান এস. এম. মোস্তাফিজুর রহমানের নাঠৈ গ্রামস্থ বাসভবনে সামনে ত্রান বিতরন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এস.এম. মহিউদ্দিন বাদশা। এতে প্রধান অতিথি ছিলেন নাৈিঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দা তাজ নেহার মমিন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক সৈয়দ অরিফুর রহমান, কোষাধ্যক্ষ সৈয়দ মজনুর রহমান, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, সহ-সম্পাদক মোহাম্মদ আলী বাবু, দপ্তর সম্পাদক এইচ, এম, সুমন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমীর হোসেন শরীফ, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি পলাশ তালুকদার, সাবেক ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান, সৈয়দ মনিরুজ্জামান প্রমূখ। একই অনুষ্ঠানে গৌরনদীতে কর্মরত সাংবাদিকদের মধ্যে পিপিই প্রদান করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network