শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

গৌরনদীতে ৫ বসতঘরে আগুন

আপডেট: March 3, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশালের গৌরনদীতে পাঁচটি বসতঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে, তার আগেই বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।শনিবার বিকেল পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তাছাড়া হতাহতেরও খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network