৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য সেবনের অপরাধে তিন যুবকের কারাদণ্ড বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক গৌরনদী পৌরসভার সাবেক মেয়র হারিছুর ২১ মাস পর জামিনে মুক্ত বরিশালসহ দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ফিফার সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি বাকেরগঞ্জে কাদা-মাটির সড়কে চরম ভোগান্তি, সংস্কারের দাবি স্থানীয়দের ৭ বছরের শিশুর পাকস্থলী থেকে ৫ টাকার কয়েন উদ্ধার বরিশালে শিয়াল হত্যা করে মাংস দিয়ে রুটি পিঠা খাওয়ার অভিযোগ, ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন বিটিএমএ’র কমিটি গঠন সভাপতি হুমায়ুন, সম্পাদক আকতার ফারুক শাহিন, অর্থ সম্পাদক মামুন অর রশিদ

গৌরনদী পৌরসভার সাবেক মেয়র হারিছুর ২১ মাস পর জামিনে মুক্ত

আপডেট: জুলাই ৯, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন। এর আগে ২০২৪ সালের অক্টোবরে ঢাকার রামপুরা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একাধিক মামলা রয়েছে। ওই মামলায় তিনি কারাগারে ছিলেন।

একাধিক আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, বুধবার (৮ জুলাই) হাইকোর্ট থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে জামিনের আদেশ এলে অত্যন্ত গোপনীয়তা ও সতর্কতার মধ্যে দিয়ে কারাগার থেকে হারিছুর রহমানকে বের করা হয়।

জামিনের বিষয়টি নিশ্চিত করে বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবু ইউসুফ বলেন, ১০টি মামলার মধ্যে ৮টি মামলায় স্থানীয় আদালত থেকে জামিন পেয়েছেন হারিছুর রহমান। বুধবার বাকি দুইটি মামলায় হাইকোর্ট থেকে তিনি জামিন পান। জামিনের আদেশ কারাগারে আসার পর গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্সের ভিত্তিতে কারাগার থেকে তাকে বের করা হয়।

গৌরনদী কোর্ট জিআরও বেলাল হোসেন বলেন, হাইকোর্ট থেকে জামিন হওয়ায় এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে শুনেছি তিনি জামিন পেয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network