শিরোনাম
সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: কমিশনার খলিল আহমেদ

ঘুমন্ত বাবা-মায়ের কোল থেকে চুরি যাওয়া সেই শিশুর লাশ উদ্ধার

আপডেট: November 18, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামে গভীর রাতে ঘুমন্ত মা-বাবার কোল থেকে চুরি হওয়া ১৭ দিনের শিশু সানজিদাকে অবশেষে পাওয়া গেছে। তবে জীবিত নয়, মৃত। চুরির তিনদিন পর আজ বুধবার ভোরে শিশু সানজিদার লাশ বাড়ির ভেতরে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ভোরে স্থানীয়রা পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এর আগে গত রবিবার রাত ১১টার দিকে মা-বাবা তাদের মাঝখানে মেয়েকে বিছানায় শুইয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দুইটার দিকে তারা জেগে দেখেন শিশু মেয়েটি বিছানায় নেই। তার বালিশটি খাটের নীচে পড়ে আছে। ঘরের দরজাগুলো খোলা। প্রতিবেশীদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের কারণে ১৭ দিনের শিশু সানজিদা চুরি হয়ে থাকতে পারে বলে শিশুটির পিতা সুজন খান দাবি করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network