শিরোনাম
উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল

চরফ্যাশনের সদর বাজারে অগ্নিকাণ্ড, ৮ দোকান পুড়ে ছাই

আপডেট: October 20, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাশন উপজেলার সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকার পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার ভোর ৭টায় পৌর শহরের সদর সড়কে এই আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভাতে গিয়ে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে আল-আমিন হোটেলের রান্নারঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তুলার গুদামে আগুন ধরে আশেপাশে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিস দুটি ও পার্শ্ববর্তী লাহমোহনের একটি ইউনিট গিয়ে স্থানীয়দের সহযোগিতা ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৫টি দোকন পুরোপুরি এবং ৩টি দোকান আংশিক পুড়ে যায়। এছাড়াও প্রায় ১০টি ফলের দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে। ফল ব্যবসায়ী হাসান বলেন, আগুনে সংবাদ শুনে বাড়ি থেকে দৌড়িয়ে এসে হুড়োহুড়ি করে ফল সরাতে গিয়ে ব্যাপক ফলের ক্ষতি হয়েছে।

এই বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান কালের কণ্ঠকে বলেন, আগুন লাগার ২ মিনিটের মাথায় আমরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহায়তা ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে সদর রোডের বড় আল-আমিন হোটেলের রান্নাঘরের চুলা থেকে সংলগ্ন তুলার গুদামে আগুন ধরে যায়।

খবর পাওয়ামাত্র পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, ওসি চরফ্যাশন মনির মিয়া, চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক মনির উদ্দিন চাষী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের দুঃখ-দুর্দশার কথা শুনে নামের তালিকা করে ক্ষতিপূরনের আশ্বাদ প্রদান করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network