শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

চরফ্যাশনে ইয়াবা-গাঁজাসহ আটক ২

আপডেট: November 16, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার চরফ্যাশনের শশীভূষণে যৌথ অভিযানে ১৫ হাজার ৯৫টি ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে।এ সময় আরও জব্দ করা হয়েছে দুটি মোবাইলফোন, একটি মোটরসাইকেল ও ৪৫ হাজার ১০০ টাকা।আটকরা হলেন- এওয়াজপুর ৪ নম্বর ওয়াডের মোহাম্মদ আলী মাঝির ছেলে মো. লিটন মাঝি (৩৭) ও একই এলাকার নুর ইসলাম মোল্লার ছেলে মো. সিদ্দিক মোল্লা (২৫)।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোলা কন্টিনজেন্ট’র (লালমোহন ক্যাম্পে) দায়িত্বে থাকা নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এম ওমর ফারুকের নেতৃত্বে নৌবাহিনীর সদস্যরা শশীভূষণ থানার এওয়াজপুর ৪ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে আসামিদের আটক, ইয়াবা ও গাঁজাসহ নগদ টাকা এবং মালামাল জব্দ করে।নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এম ওমর ফারুক এসব তথ্য নিশ্চিত করে জানান, আটকরা চিহ্নিত মাদকবিক্রেতা।

আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ হাজার ৯৫টি ইয়াবা, এক কেজি গাঁজা, ২টি মোবাইল সেট, ১ টি মোটর সাইকেল এবং নগদ ৪৫ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।আটকদের নামে শশীভূষণ থানায় একাধিক মামলা রয়েছে। তাদের শশীভূষণ থানায় হস্তান্তর করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network