শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

চরফ্যাশনে জমিজমা সংক্রান্ত বিরোধে ভাইয়ের উপর হামলা করেছে ভাই, গৃহ ভাংচুর

আপডেট: April 2, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশন পৌরসভার ৭ নং ওয়ার্ড আপন ভাইয়ের উপর হামলা চালিয়ে ভাইকে আহত এবং তার বসতগৃহের সামনের টিনের প্রাচীর (বেড়া) ভাংচুর করেছে অাপন ভাই, ভাতিজা ও ভাতিজিরা। গত ৩০ মার্চ সকাল ৭ টায় পৌরসভার ৭ নং ওয়ার্ডে খলিফা বাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী মিন্টু খলিফা( ৫০) সাংবাদিককে বলেন, আমি দীর্ঘদিন ধরে আমার জমিতে গৃহ নির্মান ও গৃহের সামনে টিনের প্রাচীর দিয়ে বসবাস করে আসছি। গত ৩০ মার্চ সকালে আমার বড় ভাই কাসেম খলিফা( ৬৫) ছোট ভাই জাকির( ৪৫), তার বউ সাজেদা (৪০), ছেলে রুবেল (২৪), মেয়ে করুনা (৩০), শামিমা (২০), ও আরজু (২৭)সহ আরো অনেকে সংঘবদ্ধ হয়ে আমার বাড়ির সামনের টিনের প্রাচীর (বেড়া) ভাংচুর করে। ভাংচুরের কারণ জানতে চাইলে তারা আমাকে লাঠি দিয়ে মারধর করে। আমার ২ ছেলে ও ১ মেয়ে কেউই বাড়িতে থাকেনা। একজন প্রবাসে, একজন ঢাকায় চাকুরি করেন। আমাকে একা পেয়ে বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়ে আসছে। ওইদিন দিনে ও মারার জন্য হামলা করে। আমি মার খেয়ে বাঁচার তাগিদে বসায় চলে আসি।
হামলায় শিকার পরিবারটি সংঘবদ্ধ ভাইদের ভয়ে থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছে না।
একটি সূএে জানা গেছে, হামলাকারী জাকির খলিফা ও তার বউ মাদক কারবারি। ইতোপূর্বে একাধিকবার জেলে ছিল। চরফ্যাশন থানায় তাদের নামে একাধিক মামলা রয়েছে।

অপরদিকে মিন্টু খলিফার উপর হামলার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সচেতনমহল দায়ীদের বিরুদ্ধে আইনী ব্যবস্হা গ্রহণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network