শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

চরফ্যাশনে জমিয়তের উদ্যোগে মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদেরকে আর্থিক সহায়তা

আপডেট: March 29, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: মাদরাসা শিক্ষক কর্মচারীদের বৃহৎ সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখা কর্তৃক
মাদ্রাসার অবসরপ্রাপ্ত ২৭ জন শিক্ষক ও কর্মচারীদের মাঝে জনপ্রতি ২০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৮ মার্চ) পৌর ৪ নং ওয়ার্ডে জমিয়তের নিজস্ব ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা হুমায়ূন সরমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্যে জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, মাদ্রাসা শিক্ষকদের কল্যাণে দল মত নির্বিশেষে কাজ করছে জমিয়ত। এ সময় তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের জন্য দ্রুত সময়ে আর্থিক অনুদানের ব্যবস্থা করায় জমিয়ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের কল্যাণে জমিয়তের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি কাজী মাওলানা হারুনুর রশিদ, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা নুরুজ্জামান, অধ্যক্ষ মাওলানা মোঃ শাহজাহান ও অধ্যক্ষ মাওলানা মো: ইকবাল হোসেন, অধ্যক্ষ মাওলানা নুরুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ,মাওলানা ফরহাদ,সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন, ওসমানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ মাইনুদ্দিন, কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপাধ্যক্ষ শরিফ মো: মনিরুল ইসলাম।ঈদ পূর্ববর্তী এ সময় মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা তাদের টাকা পেয়ে অত্যন্ত খুশি হন এবং জমিয়ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network