১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

চরফ্যাশনে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আপডেট: অক্টোবর ৬, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাশন( ভোলা) প্রতিনিধি :” শিক্ষকের কন্ঠস্বর :শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার ” স্লোগানকে সামনে নিয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস /২৪ চরফ্যাশন উপজেলায় উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পর্যায় বিশ্ব শিক্ষক উদযাপন কমিটি চরফ্যাশন,ভোলা এর আয়োজনে ব্রজগোপাল টাউন হলে ৫ অক্টোবর শনিবার সকাল ১০.৩০ মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহা: তাশেম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: খলিলুর রহমান,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার
মো: শফিকুল ইসলাম।

অন্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন এওয়াজপুর অজুফিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোস্তফা কামাল, চরফ্যাশন কারামতিয়া কামিল(এমএ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল আমিন,রসুলপুর নাজিমুদ্দিন আলম ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুল হক, চরমাদ্রাজ ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ নিজামুদ্দিন হুমায়ুন সরমান,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমন্বয় পরিষদের সভাপতি হুমায়ুন কবির রাজন, জনতা বাজার ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক
এ.এইচ. এম ছালাউদ্দিন,
উপজেলা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা সমিতির সভাপতি মো: মাহাবুবুর রহমান,
মুখারবান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম ভূঁইয়া, মিয়াজানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন, ও মাধ্যমিক শিক্ষক সমন্বয় পরিষদের নেতা সামসুূদ্দিন টিপু মালতিয়া, উত্তর আয়েশাবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের
সহকারী শিক্ষক মোঃ জহির রায়হান
প্রমুখ।

এর আগে সকাল দশটায় চরফ্যাশন উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি শুরু হয়ে চরফ্যাশন বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে ব্রজগোপাল টাউন হলে এসে আলোচনা সভায় মিলিত হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network