শিরোনাম
সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: কমিশনার খলিল আহমেদ

চরফ্যাশনে মাস্ক না পড়ায় ৪২ হাজার টাকা অর্থদণ্ড

আপডেট: November 13, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

এম লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক :ভোলার চরফ্যাশন উপজেলায় করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে জনসমাগম, সামাজিক দূরত্ব মেনে না চলা ও মাস্ক না পরার অপরাধে ২৬ জনকে ৪২ হাজার ১শত টাকা অর্থদণ্ড প্রদান করেছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চরফ্যাশন বাজারে মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড প্রদান করেছেন৷ দণ্ডিত ২৬ জনের মধ্যে চরফ্যাশন বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারন জনতা রয়েছে৷ সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে৷

চরফ্যাশন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৬ জনকে অর্থদণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, করোনায় আক্রান্তের সংখ্যা না কমলেও স্বাস্থ্য বিধি মানার প্রবণতা একেবারেই কমে গেছে৷ আসছে শীত মৌসুমে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে৷ তাই করোনাভাইরাস এর বিস্তার বন্ধে, নিজে এবং পরিবারকে সুস্থ রাখতে সকলকে মাস্ক ব্যবহার করতে হবে৷

অন্যদিকে শীত মৌসুমে করোনাভাইরাস এর বিস্তার বন্ধে চরফ্যাশন উপজেলা জলবায়ু ফোরাম, ভোলা জেলা নাগরিক ফোরাম (দক্ষিণ), চিলেকোঠা, বাজার সুরক্ষা কমিটিসহ বিভিন্ন সামাজিক সংগঠন সচেতনতামূলক মাইকিং, লিফলেট, মাস্ক বিতরণ, কার্যক্রম পরিচালনা করে আসছেন৷

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network