চরফ্যাশনে সফল উদ্যোক্তাদের এফডিএ’র সম্মাননা প্রদান

আপডেট: May 29, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :
চরফ্যাশনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) -এর সহযোগিতায় কৃষি ইউনিট এর আওতায় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর আয়োজনে (ফসল, মৎস্য ও প্রাণিসম্পদ) সফল উদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (২৮ মে) সকাল ১০ টায় এফডিএ –এর প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবার উন্নয়ন সংস্থা’র (এফডিএ)
নির্বাহী পরিচালক মোঃ কামাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা মো: নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, উপজেলা ভেটেরিনারি সার্জন মোঃ রাজন আলী । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ। এ সময় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর মৎস্য কর্মকর্তা মোঃ আল-আমিন এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন
পিপিইপিপি-ইউ এর প্রকল্প ব্যবস্থাপক
মোঃ ফারুক হোসেন।
আরও বক্তব্য রাখেন এফডিএ- এর কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মনিরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাওন চন্দ্র শীল
। অনুষ্ঠানে এফডিএ’র অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ফসল, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের প্রত্যেকটিতে ২ জন করে মোট ৬ জন সফল উদ্যোক্তাদের হাতে সার্টিফিকেট, সম্মাননা ক্রেস্ট এবং চেক তুলে দেন । বক্তারা খাদ্যে স্বয়ংসম্পন্ন দেশ গড়ার লক্ষ্যে কৃষিভিত্তিক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং এফডিএ – এর সাথে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন । বিভিন্ন খাতে সফল উদ্যোক্তা হিসেবে সম্মাননা প্রাপ্তরা হলেন, কৃষিতে মোঃ সোলায়মান ও মোঃ খালেদ বাপ্পি, মৎস্যতে মোঃ জহিরুল ইসলাম ও মোঃ মামুন এবং প্রাণিসম্পদে মোঃ আওলাদ হোসেন ও নাজমা বেগম।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network