শিরোনাম
অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার

চরফ্যাশনে ৫ চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

আপডেট: March 21, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

 

এম লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক :

প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের পাঁচজন চেয়ারম্যান প্রার্থী দলীয় মনোনয়ন (নৌকা) পেয়েছেন। এ উপজেলায় বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেননি। তবে চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

এদিকে হাতপাখা প্রতীকের প্রার্থীদের মধ্যে তিনজনের মনোনয়নপত্র যাচাই-বাছাইতে বাতিল করা হয়েছে। বাকি দুইজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে চরফ্যাশন উপজেলার পাঁচজন চেয়ারম্যান প্রার্থীই নির্বাচিত হয়েছেন বলে চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম সাংবাদিককে জানিয়েছেন।

নির্বাচিতরা হলেন- চরমাদ্রাজে আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি মো: আবদুল হাই, জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন হাওলাদার, এওয়াজপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহাবুবুর আলম খোকন, হাজারীগঞ্জের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি মো: সেলিম হাওলাদার এবং চরকলমী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কাউছার আহম্মেদ মাস্টার।

তবে, সংরিক্ষত মহিলা সদস্য ও ওয়ার্ড ইউপি সদস্য পদে বিভিন্ন ইউনিয়নের একই ওয়ার্ডে একাধিক প্রার্থী থাকায় প্রতিয়োগিতা মূলক সদস্য নির্বাচন অনুষ্টিত হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network