শিরোনাম

চরফ্যাশন কলেজের অধ্যক্ষ মাকসুদুর রহমান আর নেই!

আপডেট: January 9, 2021

  • ফেইসবুক শেয়ার করুন
এম লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক: চরফ্যাশন কলেজের সাবেক অধ্যক্ষ ও চরফ্যাশন উপজেলা  বিএনপির সাবেক সভাপতি   মাকসুদুর রহমান বাচ্চু স্যার আর নেই৷ শুক্রবার রাত সারে ৯ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷  (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ….. রাজিউন) ।
মাকসুদুর রহমান স্যারের মৃত্যুতে ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব  এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন৷এছাড়াও চরফ্যাশন সরকারী কলেজের  শিক্ষক, কর্মচারীরা শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান৷প্রিয় স্যারের মৃত্যুর খবরে ছাত্র-ছাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।অনেকে রাতেই ছুটে যান স্যারকে একনজর দেখার জন্য৷চরফ্যাশনের সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা দেখতে যান বাচ্চু স্যারকে ৷ স্যারের সহকর্মীরা বলেন, তিনি ছিলেন একজন সাদা মনের সহজ সরল মানুষ।
মৃত্যুকালে তার বয়স  প্রায় ৮১ বছর । তিনি স্ত্রী, ৩ কন্যা ১ ছেলে রেখে গেছেন । পারিবারিক সুত্রে জানা গেছে, আজ ৯ জানুয়ারি শনিবার বাদ আছর চরফ্যাশন সরকারি কলেজে  জানাজা শেষে পারিবারিক কবরস্থানে  তার বাবা মায়ের কবরের পাশে তাকে শায়িত করা হবে৷
এদিক  শোকাহত  অধ্যক্ষের পরিবারের প্রতি  সমবেদনা  জানিয়েছেন  ভোলা -৪ ( চরফ্যাশন –  মনপুরার)  আসনের বিএনপির সংসদ সদস্য  নাজিম উদ্দীন আলম, ভোলা জেলা  জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, অধ্যক্ষ মীর শরিফ হোসাইন প্রমুখ।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network