শিরোনাম
উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল

চরফ্যাশন বাজারে ফুটপাতে বসছে অবৈধ দোকান

আপডেট: July 23, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

এম লোকমান হোসেন :

যানজট নিয়ন্ত্রণ, হকার উচ্ছেদ আর সড়ক প্রশস্ত করা নিয়ে ব্যস্ত স্থানীয় সংসদ সদস্য ও পৌর মেয়র৷ শহরের রাস্তা প্রশস্ত করনের জন্য অনেক ঘর মালিক ছেড়ে দিয়েছেন তাদের মূল্যবান জায়গা৷ কিন্তু কতিপয় অসাধু ব্যবসায়ী ও ইজারাদারের কারণে রাস্তা প্রশস্ত করনের সুফল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন শহরবাসী৷

সরোজমিনে পরিদর্শন করে দেখা যায় চরফ্যাশন শহরের সদর রোড, বটতলা, জ্যাকব এভিনিউ, চালপট্টি, গ্রীন রোডসহ প্রায় সকল গুরুত্বপূর্ণ সড়কের দু’পাশে ব্যাঙের ছাতার মত বসানো হচ্ছে শত শত অবৈধ দোকান৷ প্রতিটি দোকান থেকে দৈনিক ৫০ টাকা করে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি অসাধু চক্র৷ অন্যদিকে রাস্তার দু’পাশের ফুটপাত ব্যবসায়ীরা দখল করে তাদের মালামাল রাখার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের৷ শুধু অবৈধ দোকান বসিয়ে বা ফুটপাত দখলেই শেষ নয়, টিবি স্কুল থেকে শরীফ পারা পর্যন্ত রিক্সা, হুন্ডা, বোরাক, সিএনজি, মাইক্রোবাস, ট্রাক ও নসিমন-করিমন সমিতির মাধ্যমে দখল হয়ে আছে শহরের প্রধান সড়ক, সদর রোড৷ এই অবস্থায় সীমাহীন দুর্ভোগ ও যানজট লেগেই থাকে সব সময়৷

এবিষয়ে চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষি বলেন, এসব দেখার দায়িত্ব পৌরসভার৷ অবৈধভাবে শত শত দোকান বসানোর পিছনে দায়ী হচ্ছে ইজারাদার৷ সে ইজারাদারদের প্রতি সঠিক কোনো ব্যবস্থা নিতে পারছেন না পৌরসভা৷ তাদেরকে আমরা কিছু বললে এক কথায় বলে দেয় আমরা পৌরসভা থেকে বাজার ডাক নিয়েছি৷ কিন্তু আমার জানামতে সদর রোড বটতলা রোড যানজট মুক্ত রাখা বা নির্বিঘ্নে চলাচলের জন্য কোন প্রকার ডাক দেয়া হয়নি৷ দেখা যাচ্ছে পৌরসভা ইজারাদারদের প্রতি শিথিল মনোভাব প্রকাশ করায় তারা এত সাহস পেয়েছেন৷ পৌর কর্তৃপক্ষ ইচ্ছা করলে নোটিশ করে, কঠোর অবস্থানে থেকে এ সকল অবৈধ দোকান উচ্ছেদের মাধ্যমে যানজটমুক্ত ও পথচারীদের নিরাপদ চলাচলের শহর তৈরি করতে পারে৷

পৌর কাউন্সিলর আখতারুল আলম সামু ফুটপাত দখল প্রসঙ্গে বলেন, অসংখ্যবার আমরা ব্যবসায়ীদের মালামাল সরিয়ে ফুটপাত চলাচলের উপযোগী করেছি৷ দেখা যায় কিছুদিন পর আবার তারা ফুটপাত দখল করে বসে৷ এটা অত্যন্ত দুঃখজনক৷

চরফ্যাশন পৌরসভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ জানান, স্থানীয় প্রশাসনসহ একাধিকবার এসকল অবৈধ দোকান, দখল হওয়া ফুটপাতের মালামাল উচ্ছেদ করেছি দেখা যায় কিছুদিন পর পুনরায় আবার অবৈধ দোকান বসানো হয়৷ আমরা অতি দ্রুত ইজারাদার, ব্যবসায়ী সমিতি ও ব্যবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে নিরাপদ চলাচলের ব্যবস্থা এবং যানজট মুক্ত চরফ্যাশন পৌর শহর গড়ে তুলবো৷

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network