শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

চরফ্যাসনে অবৈধ জাল উচ্ছেদকরণে বিশেষ কম্বিং অপারেশন

আপডেট: January 21, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাসনে মৎস্য সম্পদ বিনিষ্টকারী বিভিন্ন প্রকার অবৈধ জাল ও সরঞ্জাম উচ্ছেদকরণের লক্ষ্যে উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয় ও আইন শৃঙ্খলা বাহিনী’র সমন্বয়ে বিশেষ কম্বিং অপারেশন চলছে। বিশেষ কম্বিং অপারেশনের
প্রথম ধাপে (১২-১৯ জানুয়ারি) ১৬ টি অভিযানে ১০৭টি বেহুন্দি জাল, ২৩ হাজার মিটার কারেন্ট জাল, ১৪টি চর ঘেরা জাল আটক করে ধ্বংস করা হয় এবং ৯ টি অবৈধ সরঞ্জাম(এংকর) আটক করে ২০ হাজার টাকায় নিলাম করা হয়। এ সময় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা মৎস্য অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, জাটকা ও সামুদ্রিক মাছের ডিম, লার্ভি ও পোনা রক্ষায় আমরা বদ্ধপরিকর। মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল, মশারি জাল, চরঘেরা জাল, বেড় জাল, কারেন্ট জালসহ প্রভৃতি ক্ষতিকারক জালের ব্যবহার রোধে এ অভিযান অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network