শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

চরফ্যাসনে ঈদ উপলক্ষে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তায় যৌথবাহিনী

আপডেট: March 30, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি॥
ভোলার চরফ্যাসনে ঈদে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত ও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পাশে রয়েছেন যৌথবাহিনী। রোববার(৩০ মার্চ) বিকালে ঢাকা থেকে বেতুয়াগামী যাত্রীবাহী লঞ্চে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তা দিতে যাত্রীদের পাশে দাড়ালেন নৌ-বাহিনীসহ চরফ্যাসন থানা পুলিশের যৌথবাহিনীর একটি টিম।
পরিবারদের সাথে ঈদ উদযাপন করতে নারীর টানে ইট পাথরের শহর ঢাকা থেকে গ্রামে ছুটে এসেছেন কর্মমুখী মানুষেরা। তাদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ নৌবাহিনী ও চরফ্যাসন থানা পুলিশ এর সমন্বয়ে যাত্রীদের জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে রোববার বেতুয়া লঞ্চঘাট এলাকায় যৌথ টহল ও তল্লাশির কার্যক্রম করেছেন।
ঢাকা ফেরত লঞ্চ যাত্রী রিক্তা বেগম বলেন, আমরা ঈদ মৌসুমে বেতুয়া লঞ্চঘাটে লঞ্চ যাত্রীদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে দেখেছি। তবে আজকে নৌবাহিনীসহ পুলিশের যৌথবাহিনী লঞ্চঘাটে অবস্থান করার কারনে যাত্রীরা নিরাপদে গন্তব্যে ফিরছেন।
চরফ্যাসন থানার উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, পরিবারের সাথে ঈদ যাপন করতে শহরমুখী মানুষের নিরাপদে বাড়ী ফেরা নিশ্চিতে নৌবাহিনী ও চরফ্যাসন থানা পুলিশসহ যৌথবাহিনী নিরাপত্তা মূলক কার্যক্রম পরিচালনা করেছেন এবং সামনের দিনগুলোতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network