আপডেট: April 7, 2025
চরফ্যাসন( ভোলা) প্রতিনিধি: চরফ্যাসনে ডাল ফসল উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাত করণ বিষয়ক
মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল ) বিকালে উপজেলার এওয়াজপুর ইউনিয়নের হাবিবুল্লাহ চৌমুহনী এলাকায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) কর্তৃক বাস্তবায়িত কৃষি ইউনিট(ফসল খাত) এর আওতায় কৃষক মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ মো: আবু তাহের , পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ সহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে শতাধিক কৃষাণ কৃষাণী অংশগ্রহন করেন। এ সময় বক্তারা পুষ্টিমান বিবেচনায় মুগডাল ও বাজারে এর চাহিদা সম্পর্কে বিস্তারিত বলেন।
আলোচনা শেষে বারি মুগ-৬ ডাল জাতের মাঠ পরিদর্শন করা হয় ।

