শিরোনাম
নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭

চরফ্যাসনে জবাইকৃত বন্য হরিণ উদ্ধার

আপডেট: May 28, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা):
ভোলার চরফ্যাসনে কোস্ট গার্ড অভিযান চালিয়ে একটি জবাইকৃত বন্য হরিণ উদ্ধার করেছে।
জানা গেছে, উপজেলার দক্ষিণ আইচা থানাধীন নজরুল ইউনিয়নের নউল্লা সুলিজ সংলগ্ন জমিতে পরিত্যক্ত নৌকার মধ্যে থেকে জবাইকৃত হরিণটি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে তীব্র জলোচ্ছ্বাস হওয়ায় গহীনবন থেকে হরিণটি লোকালয়ে ঢুকে পড়ায় দুর্বৃত্তরা হরিণটিকে আটক করে এবং পরে বেআইনিভাবে জবাই করে।
চরমানিকা কচ্চপিয়া কোস্ট গার্ড কমান্ডার জমির উদ্দিন জানান,
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(২৭মে) দিবাগত রাত প্রায় ১২টায় কোস্ট গার্ড এ অভিযান চালায়, এসময় কাউকে আটক করা যায়নি।
পরে উদ্ধার কৃত হরিণটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network