আপডেট: March 17, 2021
নুরুল্লাহ ভূইয়া,চরফ্যাসন (ভোলা):
মাদরাসা শিক্ষক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার যুগ্ম আহবায়ক অধ্যাপক মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রদর্শিত আলোক চিত্র পরিদর্শন করেন সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৭মার্চ) বিকালে চরফ্যাসন পৌরসভার আয়োজনে ফ্যাশন স্কয়ারে প্রদর্শিত ১৯৭১সালের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনকর্ম এবং পরবর্তীতে দক্ষতার সাথে দেশ পরিচালনার চিত্র পরিদর্শন করেন শিক্ষক সংগঠনের এ নেতৃবৃন্দ।
এর আগে জাতির পিতার জন্মদিনের সকালে ঐতিহাসিক আলোক চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন
যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

