শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

চরফ্যাসনে ব্জ্রপাতে ২ জন নিহত

আপডেট: May 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা):
ভোলার চরফ‍্যাসন উপজেলায় ব্জ্রপাতে ২জন নিহত হয়েছেন। আজ (৩ মে) দুপুরে হাজারীগঞ্জ ও আসলামপুর ইউনিয়নে বজ্রপাতে নিহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন হাজারীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কালু বেপারীর ছেলে শাহে আলম (৩৭) ও আসলামপুর ইউনিয়নের বর্দার হাট ৯নং ওয়ার্ডের বাসিন্দা হানিফ চৌকিদারের ছেলে আলাউদ্দিন (৩৯)।
আসলাম পুর ইউনিয়নের স্থানীয় সুত্রে জানা যায়,বেলা প্রায় ১ টার সময় আলাউদ্দিন গাছ থেকে ঝড়ে পড়া তুলা কুড়ানোর সময় হটাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়। আলাউদ্দিন একজন কৃষক ও পাওয়ার টিলারের ড্রাইভার ছিলেন।

হাজারী গঞ্জ ইউনিয়নের স্থানীয় সুত্রে জানা গেছে, শাহে আলম সকাল থেকেই বাড়ির পাশে মাঠে ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলো, আকাশে মেঘ করায় বৃষ্টিতে ধান ভিজে যাওয়ার আশঙ্কায় মাঠ থেকে শুকনো ধান নিজ ঘরে তুলছিলেন। হঠাত আকাশ ভারী হয়ে বৃষ্টি নামলে অবশিষ্ট শুকনো ধান আনতে মাঠে যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন।
চরফ্যাসন থানার অফিসার ইন চার্জ(ওসি) মনির হোসেন মিয়া ও
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম মিয়া আসলামপুর ও হাজারী গঞ্জ ইউনিয়নে ব্জ্রপাতে পৃথক পৃথক ২জন নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network