শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

চরফ্যাসনে মাথাবিহীন দুটি পোড়া লাশ উদ্ধার

আপডেট: April 8, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা):
ভোলার চরফ্যাসন উপজেলার আসলামপুর ৭ নং ওয়ার্ডের সুন্দরী ব্রিজ সংলগ্ন ভূঁইয়াদের পরিত্যক্ত বাড়ি থেকে মাথাবিহীন পোড়ানো দুটি লাশ উদ্ধার করেছে চরফ্যাসন থানা পুলিশ। আজ বৃহঃস্পতিবার
(৮ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটের সময় পরিত্যক্ত বাড়ির মালিক দুলাল ভূইয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গিয়ে লাশ দুটি ঘিরে রাখে বলে জানান, চরফ্যাসন থানার ওসি(তদন্ত) রিপন সাহা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর প্রায় ১টার দিকে মোস্তফা নামের এক রাখাল গরু চরাতে এসে প্রকৃতি ডাকে সারা দিতে পরিত্যক্ত বাড়ির ভিতরে প্রবেশ করে লাশ দুটি দেখতে পেয়ে স্থানীয় অন্যান্যদের জানায় । পরে বাড়ির মালিক দুলাল ভূইয়া বিষয়টি জেনে পুলিশকে খবর দেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। পূর্বে কখনও উক্ত এলাকায় এমন ঘটনা দেখনি কেউ।
চরফ্যাসন থানার ওসি মনির হোসেন জানান, অজ্ঞাত মাথাবিহীন অগ্নিদগ্ধ দুটি লাশ পাওয়া গেছে। তদন্তের জন্য পুলিশ লাশসহ স্থানটি ঘিরে রেখেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network