১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

চরফ্যাসন কারামাতিয়া কামিল মাদ্রাসার নুরানী ও হিফজ শাখায় পুরস্কার বিতরণ

আপডেট: অক্টোবর ৩১, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:চরফ্যাসন কারামাতিয়া কামিল( এমএ) মাদ্রাসার নুরানী ও হিফজ শাখার অর্ধ-বার্ষিক পরীক্ষা ২০২৪ এর ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৭ টায় নুরানী ও হিফজ শাখার মিলনায়তনে অনুষ্ঠিত ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
চরফ্যাসন কারামাতিয়া কামিল( এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন
চরফ্যাসন কারামাতিয়া কামিল( এমএ) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো: আজিজুর রহমান, হেড মুহাদ্দিস মাওলানা মো: রফিকুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দীন,
সহকারী অধ্যাপক ফজলুর রহমান, হাজারীগঞ্জ হামিদিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আবু নাসের,
শিক্ষার্থীদের অভিভাবক মো: মিজানুর রহমান, মো: ইসমাইল, মো: মিরাজ,
নুরানি ও হিফয বিভাগের শিক্ষক মাওলানা মো: সাইফুল ইসলাম, মাওলানা হাসনাইন, হাফেজ মো: আইমান। অনুষ্ঠানে হিফয শাখার শিক্ষার্থীকে কুরআনের সবক প্রদান করা হয় এবং শিক্ষার্থীদের সাফল্য কামনা করে আল্লাহর কাছে দোয়া-মোনাজাত করা হয়। পরে
নুরানী ও হিফজ শাখার অর্ধ-বার্ষিক পরীক্ষা ২০২৪ এর ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে নুরানি ও হিফজ বিভাগের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশ গ্রহণ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network