চরফ্যাশন পৌর নির্বাচনে আ’লীগের মোর্শেদ বিএনপির কবির সহ মেয়র পদে ৫ জনের মনোনয়নপত্র দাখিল

আপডেট: February 2, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

 

এম লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক :
চরফ্যাসন পৌর নির্বাচনে আ’লীগের মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম মোর্শেদ বিএনপির হুমায়ুন কবির শিকদার সতন্ত্র, অধ্যক্ষ মীর শরীফ হুসাইন জাপা এটিএম মাসুদ ইসলামী শাষনতন্ত্র আবু ইউসুপ মেয়র পদে ০৫ জন ও কাউন্সিলর পদে ৪৮ জনের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
গতকাল উপজেলা নির্বাচন অফিসে তারা মনোনয়ন পত্র দাখিল করেন।পুরুষ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিষন কর্তৃক ঘোষিত তফসিল মোতাকে ৫ম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে চরফ্যাসন পৌরসভার নির্বাচন।এ নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ছিলো ২ ফেব্রুয়ারী।
বিএনপির পক্ষ থেকে সাবেক মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ (নাজিম উদ্দিন আলম গ্রুপ) দলীয় মনোনয়ন পেয়েছেন বলে গুন্জন শুনলেও গতকাল বিএনপির পক্ষ থেকে হুমায়ুন কবির শিকদার ( নয়ন গ্রুপ) দলীয় মনোনয়ন পত্রের মাধ্যমে সকল গুনজনের অবসান ঘটান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, এবারের নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে। পৌরসভার মোট ভোটার ২৭ হাজার ৫ শ ৩১ জন। ১ নং ওয়ার্ডে মোট ভোটার ৩ হাজার ৬ শ ৮২, ২ নং ওয়ার্ডে ভোটার ২ হাজার ২ শ ১৫, ৩ নং ওয়ার্ডে মোট ভোটার ৩ হাজার ৪ শ ৩১ জন, ৪ নং ওয়ার্ডে মোট ভোটার ৩ হাজার ৪ শ ৩ জন, ৫ নং ওয়ার্ডের মোট ভোটার ৩ হাজার ৯৬ জন, ৬ নং ওয়ার্ডের ২ হাজার ৬ শ ৬৬ জন, ৭ নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩ হাজার ৫ শ ৩১ জন, ৮ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা হচ্ছে ২ হাজার ৮ শ ৩৩ জন এবং ৯ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৭ শ ১৪ জন। চরফ্যাসন পৌরসভায় এই ৯ টি ওয়ার্ডে মোট মহিলা ভোটার ১৩ হাজার ২ শত ৫২ এবং পুরুষ ভোটার সংখ্যা ১৪ হাজার ৩ শত ১৯ জন।

বিএনপি আওয়ামী লীগ, স্বতন্ত্র এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মেয়র প্রার্থীরা আজ মঙ্গলবার সকালে দলীয় নেতাকর্মীদের এবং কাউন্সিলর প্রার্থীরা স্ব স্ব ওয়ার্ড থেকে ভোটারদের নিয়ে নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছেন। উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন হয়েছে। এখন দেখার বিষয় কে কোন প্রার্থী ভেটারদের মন জয় করে মেয়র ও কাউন্সিলর নির্বাচিত হবেন।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোরশেদ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সাবেক এমপি মরহুম অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের কবর জিয়ারতের মধ্য দিয়ে তার মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, বর্তমান মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ , চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যক্ষ মনির আহমেদ শুভ্র।
উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্চা সেবক দলের সভাপতি বিএনপির মেয়র প্রার্থী হুমায়ুন কবির সিকদার দুপুরে দলীয় নেতা কর্মীদের ধানের শীষ প্রতীকের মনোনয়ন পত্র দাখিল শেষে সাংবাদিকদের বলেছেন শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছি। নির্বাচন ফেয়ার হলে বিজয়ের ব্যাপারে সে আশাবাদী। এ সময় তার ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি জাকির হোসেন বাবলু সহ শত শত নেতা কর্মীরা।
ছবি ক্যাপসন- চরফ্যাসন পৌর নির্বাচনে আ’লীগের মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম মোর্শেদ মনোনয়নপত্র দাখিল করছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network