আপডেট: July 25, 2023
নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা):
চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল নোমানকে বদলী জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার( ২৫ জুলাই) বিকাল ৫ টায় চরফ্যাসন
প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, চরফ্যাসন সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল, প্রেসক্লাব সেক্রেটারি অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, সিনিয়র সহ-সভাপতি এম আবু সিদ্দিক, সহ-সভাপতি আমির হোসেন ও বার্তা সম্পাদক কামরুল সিকদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চরফ্যাসনে দায়িত্ব পালনকালে ইউএনও আল নোমান মানুষের মাঝে মানবিক, নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ অফিসার হিসেবে সুনামের সাথে কাজ করেছেন । চরফ্যাসনে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম,পি মহোদয় এর নেতৃত্বে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকে বাস্তবায়নে তার কার্যকরী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
বিদায়ী ইউএনও আল নোমান বলেন, আমি আমার কাজকে নিজের দায়িত্ব ও কর্তব্য মনে করি। মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি শতভাগ পালন করার চেষ্টা করেছি। তিনি চরফ্যাসনের অভূতপূর্ব উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, চরফ্যাসনের উন্নয়ন আমার কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

