১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

চার দিনে ঢাকা ছেড়েছে ৭৩ লাখ মানুষ

আপডেট: মে ১, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: ঈদের ছুটিতে গত ২৭, ২৮, ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে অন্য জেলায় গেছে ৭৩ লাখ মানুষ। ঢাকা ছেড়ে যাওয়া মানুষদের ব্যবহৃত মোবাইল সিমের হিসাব থেকে এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার রোববার দুপুরে এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি লিখেছেন, ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম। এর আগের দুদিনেও আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। মোবাইল অপারেটরদের কাছ থেকে তথ্যগুলো পাওয়া গেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ছিল সরকারি চাকরিজীবীদের জন্য ঈদের আগে শেষ কর্মদিবস। সাপ্তাহিক ছুটি ২ দিন, মে দিবস এবং ঈদের ছুটি মিলিয়ে এবার টানা ৬ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল ২ মে অথবা পরশু ৩ মে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network