শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

চালু হচ্ছে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন সার্ভিস

আপডেট: April 12, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ: আগামী সপ্তাহের মধ্যে পুনরায় চালু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন। কোভিড-১৯ এর কারণে দুই দেশের মধ্যে স্থগিত হওয়া ট্রেন চলাচল পুনরায় চালু করার অনুমতি দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রাণালয়।
সোমবার (১১ এপ্রিল) ভারতের সংবাদ সংস্থা এএনআই এ খবর প্রকাশ করেছে।
এএনআই জানায়, দুই দেশের মধ্যে ট্রেন সার্ভিস পুনরায় চালুর জন্য গত সপ্তাহে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে সোমবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রাণালয় দুই দেশের মধ্যে ট্রেন চলাচল পুনরায় চালু করার অনুমতি দিয়েছে। এক সপ্তাহের মধ্যে এ ট্রেন যোগাযোগ চালু হবে।
সূত্র জানায়, করোনা মহামারিতে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল করতে চায় উভয় দেশ। গত ২৬ মার্চ থেকে পুনরায় মৈত্রী এক্সপ্রেস ও মিতালী ট্রেন চালু হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত আর চালু হয়নি।
করোনা মহামারির কারণে ২০২০ সালের মার্চ মাসে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়। তবে এ সময়ে পণ্যবাহী ট্রেন চালু ছিল। এখন যাত্রীবাহী ট্রেন আবার চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারতের মধ্যে তিনটি যাত্রীবাহী ট্রেন যোগাযোগ রয়েছে। তাহলো ঢাকা- কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস, ঢাকা-জলপাইগুড়ি রুটে মিতালী এক্সপ্রেস ও খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network