১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

চুয়াডাঙ্গায় সজলের নেতৃত্বে আবারও কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

আপডেট: মে ৫, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

ধান কাটার পর মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

চুয়াডাঙ্গা পৌর এলাকার জাফরপুর গ্রামের (৮নং ওয়ার্ড) অসহায় কৃষক জাহাঙ্গীরের দুই বিঘা জমির পাকা ধান কেটে দিয়ে সহযোগিতা করলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৫ই মে) সকালে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইমদাদুল হক সজলের নেতৃত্বে এই ধান কাটা হয়।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কর্মী আরফিন সজীব, ফারহান রাব্বি, সালেকিন, সাইফুল, লিখন, রাইসুল, সাব্বির, একাব, তৌকির, এনামুল, শাওন, আশিক, অনিক, আল-মামুন, প্রিন্স, রাব্বি, ছোট, মাসুম, আলামিন, নুহান, আসিফ, জাহিদ, রাকিব এবং রমেল।

গাজী ইমদাদুল হক সজল আপডেট নিউজকে বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী অসহায় কৃষকের ধান কেটে দিয়ে আমরা তাদের সহযোগিতা করছি। চলতি মৌসুমে গত ২৯ এপ্রিল চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুক গড়গড়ি গ্রামের বুদ্ধিমান পাড়ার রেজাউল নামের এক কৃষকের দুই বিঘা জমির পাকা ধান ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে কেটে দিয়েছি। দেশের মানুষের বিপদে-আপদে ছাত্রলীগ সবসময় পাশে আছে।’

উল্লেখ্য, ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে গাজী ইমদাদুল হক সজল বিভিন্ন মানবিক ও সামাজিক কাজ করে যাচ্ছেন। অন্য রমজান মাসের ন্যায় গেলো রমজান মাসেও তিনি রোজাদারদের মাঝে সাহরি এবং ইফতার বিতরণ করেছেন। পথশিশুদের হাতে তুলে দিয়েছেন ঈদের নতুন পোষাক। বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে বিতরণ করেন রান্না করা খাবার। এছাড়া বিভিন্ন সময় হাতে নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচি। তার এই সমস্ত কর্মকাণ্ডে চুয়াডাঙ্গায় ছাত্রলীগের ভাবমূর্তি আরও অনেক উজ্জ্বল হয়েছে।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network