আপডেট: August 26, 2022
এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পানির পাম্প চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তা উদ্ধার করেছে পুলিশ। সেইসাথে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে পেশাদার চোর এরফান (২৫)। বৃহস্পতিবার (২৫শে আগস্ট) বেলা সাড়ে ৩টার সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এরফান আলমডাঙ্গা থানাধীন কালিদাসপুর গ্রামের উত্তরপাড়ার সাজ্জাদুল ইসলাম মুকুলের ছেলে। বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, কালিদাসপুর গ্রামের শাহিন আলীর স্ত্রী বৃহস্পতিবার ভোরে অজু করার জন্য টিউবওয়েলের পাড়ে গেলে দেখতে পাই টিউবওয়েলের সাথে লাগানো বৈদ্যুতিক পানির পাম্পটি নাই। পানির পাম্পটি রাতের কোন এক সময় চুরি হয়ে গেছে মর্মে থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনকে অবহিত করা হয়। তিনি দ্রুত সময়ের মধ্যে পাম্পটি উদ্ধারের নির্দেশ প্রদান করলে আলমডাঙ্গা থানার এসআই মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পেশাদার চোর এরফানকে গ্রেফতার এবং তার বাড়ি থেকে পাম্পটি উদ্ধার করেন।

