শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

চুয়াডাঙ্গার সেরা মাদক উদ্ধারকারী পুলিশ অফিসার এসআই মুহিদ হাসান

আপডেট: February 6, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গায় সেরা মাদক উদ্ধারকারী পুলিশ অফিসারের পুরস্কার পেয়েছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মুহিদ হাসান। বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০টার সময় পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে পুরস্কার তুলে দেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার সভাপতিত্বে কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।

পুরস্কার পাওয়ায় এসআই মুহিদ হাসান বলেন, বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা জেলা পুলিশ কর্তৃক বিশেষ কল্যাণ সভায় খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম মহোদয়ের নিকট থেকে অত্র জেলার সেরা মাদক উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট ও নগদ অর্থ গ্রহণ করায় চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা স্যারের প্রতি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সহকর্মীদের। সকলে আমার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনের জন্য ভালো কাজের স্বীকৃতিস্বরূপ কল্যাণ সভায় সর্বমোট ১৪ জন পুলিশ সদস্যর নগদ অর্থ পুরস্কার প্রদান করেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network