শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

চুয়াডাঙ্গায় উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত গ্রামাঞ্চলের রেলস্টেশন

আপডেট: May 21, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গা জেলার গ্রামাঞ্চলের রেলস্টেশনসমূহ উন্নয়নের ছোঁয়া থেকে একেবারেই বঞ্চিত। দীর্ঘদিনেও জেলার আনসারবাড়িয়া, উথলী, জয়রামপুর, মোমিনপুর ও মুন্সীগঞ্জ রেলস্টেশনে অবকাঠামোগত কোন উন্নয়ন হয়নি। যার ফলে এ সমস্ত স্টেশনগুলোর অবস্থা খুবই জরাজীর্ণ। যাত্রী সাধারণের চলাচল ও ট্রেনে ওঠানামার সুবিধার জন্য স্টেশনের প্লাটফর্মের উপর বিছানো ইটগুলো অধিকাংশ জায়গায় উঠে গিয়ে একেবারে মাটির রাস্তায় পরিণত হয়েছে। অল্প একটু বৃষ্টি হলেই প্লাটফর্মের উপর দিয়ে চলাচল করতে যাত্রী সাধারণের চরম বেগ পেতে হয়। এছাড়া আধুনিকমানের প্লাটফর্মের চেয়ে এগুলো নিচু হওয়ায় বয়স্ক ব্যক্তিদের ট্রেনে ওঠানামা করতে অসুবিধার সৃষ্টি হয়। রাতের বেলায় এ সমস্ত স্টেশনসমূহে নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা। আর বিদ্যুৎ চলে গেলো তো একেবারে ভুতুড়ে অবস্থার সৃষ্টি হয়। স্টেশনে যেসব টয়লেট আছে তা ব্যবহারের মতো অবস্থায় থাকে না।

গ্রামাঞ্চলের রেলস্টেশন থেকে ট্রেনে ভ্রমণকারী যাত্রী সাধারণের অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রেল ও রেলস্টেশনের ব্যাপক উন্নয়ন হলেও গ্রামাঞ্চলের রেলস্টেশনসমূহের কোন প্রকার উন্নয়ন হয়নি। উন্নয়ন যা হয়েছে তা শুধুমাত্র শহর এলাকার রেলস্টেশনে। এছাড়া আন্ত:নগর ট্রেন আধুনিক হলেও পুরাতন ইঞ্জিন আর বগি দিয়ে ঝিমিয়ে ঝিমিয়ে চলছে মেইল ও লোকাল ট্রেন, যার বগি একেবারেই অপিরচ্ছন্ন। উন্নয়ন থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি জনবল সংকটের কারণে জেলার বেশ কয়েকটি রেলস্টেশন বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে অনেকেরই ধারণা আন্ত:নগর ট্রেন না দাঁড়ানোর কারণে এই স্টেশনগুলোর কোন উন্নয়ন হয়নি। ঘটনা যায় হোক না কেন অচিরেই চুয়াডাঙ্গাসহ দেশের গ্রামাঞ্চলের রেলস্টেশনগুলো উন্নয়ন করা এখন সময়ের দাবি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network