আপডেট: মার্চ ১৬, ২০২৬
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ রুহুল কবীর খান। সোমবার (১৬ই মার্চ) বিকালে তিনি এ জেলার ৩১তম পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এসময় জেলা পুলিশের পক্ষ থেকে তাকে উঞ্চ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পুলিশ সুপার মোহাম্মদ রহুল কবীর খান নেত্রকোনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিএসএস (অনার্স) ও এমএসএস (এমএ) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স অব পুলিশ সাইন্স (এমপিএস) ডিগ্রি অর্জনকারী মোহাম্মদ রহুল কবীর খান ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে তিনি পেশাগত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব সম্পাদন করে আসছেন।
উল্লেখ্য, মোহাম্মদ রুহুল কবীর খান চুয়াডাঙ্গার সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। সদ্য বিদায়ী পুলিশ সুপার ঢাকায় স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়িত হয়েছেন।
সদ্য বিদায়ী পুলিশ সুপার নতুন পুলিশ সুপারকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যন্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাসসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

