শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসে বিজিবির তল্লাশি, ১৮ স্বর্ণের বারসহ দুজন আটক

আপডেট: March 4, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন বাসে তল্লাশি চালিয়ে দুই কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৪ঠা মার্চ ২০২৫) দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সদরের সামনে বাসটির গতিরোধ করে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মৃত খোদা বক্সের ছেলে রফিকুল ইসলাম (৪২) এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে লিটন খান (২৬)।

মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক লে. কর্ণেল নাজমুল হাসান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৫-০৪৫৬) মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে। উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবির আভিযানিক দল চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় অবস্থান নিয়ে গাড়িটিকে সনাক্ত করে। দুপুর ১টায় গাড়িটি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদরের সামনে পৌঁছালে গাড়িটির গতিরোধ করে স্বর্ণ চোরাকারবারি সন্দেহে ২ জন ব্যক্তিকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হয়।

এসময় তাদের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার, ২টি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ১৯০ টাকা। জব্দকৃত স্বর্ণের বার ও অন্যান্য মালামালের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৯৩ লক্ষ ৭৮ হাজার টাকা।

তিনি আরও জানান, আটক দুজনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের ও হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network